Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized জাতীয়

আরও ৮ জেলায় নতুন জেলা প্রশাসক

admin • 10 Jul 2023, 10:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আরও ৮ জেলায় নতুন জেলা প্রশাসক

জাতীয় নির্বাচনের আগে আরও আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মেহেরপুর, শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন ডিসি নিয়োগ দিয়ে সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপনকে মুন্সীগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব রেহেনা আকতারকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, দুই দফায় ২০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। গত ৬ জুলাই ঢাকা, রাঙ্গামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষীপুর, কুমিল্লা, ফেনী ও গাজীপুরে এবং ৯ জুলাই বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।