Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আমিরাতে অবৈধ অভিবাসীরা পাচ্ছেন বৈধতার সুযোগ!

admin • 01 Aug 2024, 05:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আমিরাতে অবৈধ অভিবাসীরা পাচ্ছেন বৈধতার সুযোগ!

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীরা পাচ্ছেন বৈধতার সুযোগ। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। 

বৃহস্পতিবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ, কাসটমস এন্ড পর্ট সিকিউরিটি (ICP) স্থানীয় গণমাধ্যমে এ ঘোষণা দেয়।

দফতর জানায়, যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ১ সেপ্টেম্বর থেকে দুই মাস ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন। অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। 

উল্লেখ্য, আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।