Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আমরা আরাভ খানকে খুঁজে বের করতে সহযোগিতা করেছি: হিরো আলম

admin • 18 Mar 2023, 04:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আমরা আরাভ খানকে খুঁজে বের করতে সহযোগিতা করেছি: হিরো আলম

খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে গ্রেপ্তার করতে না পারা পুলিশের ব্যর্থতা বলে মনে করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলছেন, ‘খুনের মামলায় অভিযুক্ত একজন আসামিকে এত দিন খুঁজে না পাওয়া বা গ্রেপ্তার করতে না পারার ব্যর্থতা পুলিশের।

আমরা তাঁকে খুঁজে বের করতে পুলিশকে সহযোগিতা করেছি। আমরা ফেসবুকে পোস্ট না দিলে, দুবাই না গেলে আরাভ খানের আসল পরিচয় কেউ জানত না।’

দুবাই থেকে মুঠোফোনে আজ শনিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রবিউল ইসলামের সোনার দোকান ‘আরাভ জুয়েলার্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে হিরো আলম আগামীকাল রোববার দেশে ফিরবেন বলে জানিয়েছেন। সকাল আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে তাঁর। তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলম কে জিজ্ঞেসাবাদ করা হতে পারে, গোয়েন্দা পুলিশের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হিরো আলম বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। যেকোনো মামলা তদন্তের প্রয়োজনে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পারে। কিন্তু পুলিশ খুনের সঙ্গে সাকিব আল হাসানের মতো জনপ্রিয় ক্রিকেটার ও আমার সংশ্লিষ্টতা কোথায়, সেটা আগে পুলিশকে বলতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।