Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আফগানিস্তানে ভারী বর্ষণ ও বন্যায় ৫০ জনের প্রাণহানি

admin • 11 May 2024, 08:36 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আফগানিস্তানে ভারী বর্ষণ ও বন্যায় ৫০ জনের প্রাণহানি

ভারী বর্ষণ ও বন্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে ৫০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানিয়ি এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, টানা বৃষ্টির কারণে বাঘলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে তাদের সহায়তা দরকার।

তিনি জানান, বন্যা কবলিত এলাকায় সহায়তাকারী দল ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে রাতের বেলায় উদ্ধার কাজের উপযোগী আলোর ব্যবস্থা না থাকায় কাজ করা যাচ্ছে না।

আবদুল মতিন বলেন, বন্যায় মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য এপ্রিল থেকে আকস্মিক বন্যা এবং অন্যান্য বন্যায় আফিগানিস্তানের ১০ প্রদেশে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

চার দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশটি ব্যাপক ঝুঁকিতে রয়েছে। এছাড়া বিশ্বে যে গ্রিন হাউজ গ্যাস নির্গত হয় তার ০.০৬ শতাংশ নির্গত হয় এই আফগানিস্তানে। ফলে দেশটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।