Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

'আদম' সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ আর নেই!

admin • 15 Apr 2024, 11:58 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
'আদম' সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ আর নেই!

গত বছর মুক্তি পাওয়া ‘আদম’ সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ (৩৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (১৫ এপ্রিল) ভোর চারটা নাগাদ রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় তরুণ এই চলচ্চিত্র নির্মাতা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাসাটির কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বাসাটির দ্বিতীয় তলায় তরুণ এই পরিচালক ভাড়া থাকতেন।

কেয়ারটেকার গাজী নজরুল বলেন, ভোরে কল দিয়ে হিরণ জানান তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। এ কথা শুনে কেয়ারটেকার দ্রুত সেখানে ছুটে যাই। কিন্তু রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে ভেতরে ঢুকতে ব্যর্থ হই৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম। ‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।