Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ

admin • 06 Aug 2023, 07:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ

শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আজ (৬ আগস্ট)। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত বিশেষ এ বর্ধিত সভায় বিজয় সরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে এক নম্বর গেট দিয়ে গণভবনে প্রবেশ করবেন আমন্ত্রিত নেতারা।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী সভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে। এ নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।