Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

অ্যাম্বুলেন্সে হামলা: ‘স্তম্ভিত’ জাতিসংঘ মহাসচিব

admin • 05 Nov 2023, 10:45 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অ্যাম্বুলেন্সে হামলা: ‘স্তম্ভিত’ জাতিসংঘ মহাসচিব

যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে একের পর এক গাজায় হামলা চালিয়ে বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল। গত শুক্রবার একটি হাসাপাতারের ফটোকে অ্যাম্বুলেন্সে হামলা করে তারা ১৫ জন মানুষকে হত্যা করেছে।

 

এসব ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, শুক্রবারের ওই হামলার ঘটনায় তিনি স্তম্ভিত।

 

বিবৃতিতে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

গুতেরেস বলেন, ‘আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে হামলা হওয়ার যে খবর পেয়েছি, তাতে আমি বাকরুদ্ধ। হাসপাতালের বাইরের সড়কের ওপর পড়ে থাকা মরদেহের ছবিগুলো খুবই মর্মান্তিক। অবশ্যই এর সমাপ্তি টানতে হবে। ’

 

গাজায় মানবিক পরিস্থিতিও খুব ভয়াবহ বলে উল্লেখ করেন গুতেরেস। তিনি বলেন, ‘মর্গগুলো লাশে ভরে গেছে। দোকানগুলো খালি হয়ে আছে। স্যানিটেশনের অবস্থা ভয়াবহ।

   

আমরা দেখছি রোগ ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে গেছে। বিশেষ করে শিশুদের মধ্যে তা বেড়েছে। পুরো জনগোষ্ঠী আতঙ্কিত। কোনো জায়গা নিরাপদ নেই। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।