Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

অভিনেত্রী মারিয়া নূরের বাবা মারা গেছেন

admin • 22 Dec 2023, 12:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অভিনেত্রী মারিয়া নূরের বাবা মারা গেছেন

জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূরের বাবা মারা গেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান তাঁর বাবা মো. আব্দুল লতিফ খান আর নেই।

 

মারিয়া নূর তাঁর বাবার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

জানা গেছে, আজ (২২ ডিসেম্বর) বাদ ফজর মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আর বাদ জোহর কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।

 

প্রসঙ্গত, ২০২১ সালে ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজের পর পর্দায় সেভাবে দেখা যায়নি মারিয়া নূরকে। কেননা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।