Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

অবশেষে বিয়ে করলেন তাহসান,পাত্রী কে?

admin • 04 Jan 2025, 10:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অবশেষে বিয়ে করলেন তাহসান,পাত্রী কে?

বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগে। সাবেক সঙ্গীও ঘর বেঁধেছেন। মাঝে কিছুদিন শোনা গিয়েছিল, সংগীত-অভিনয়শিল্পী তাহসান রহমান খানও বিয়ে করেছেন!

তবে সেটা গুজবে পরিণত হতে সময় লাগেনি! হ্যাঁ, এবার সত্যিই বিয়ে করলেন জনপ্রিয় এই তারকা। পাত্রী রোজা আহমেদ। পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে।

 

বিয়ের বিষয়টি শীর্ষ একটি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। 

 

জানা যায়, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকওভার।  

 

১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। এছাড়াও মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

 

প্রসঙ্গত, প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।