Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

অফিস সহকারী পদটিকে পরিবর্তন ও পদোন্নতির সুপারিশ

admin • 17 Dec 2022, 06:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অফিস সহকারী পদটিকে পরিবর্তন ও পদোন্নতির সুপারিশ

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিকে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার আপারেটর’ এ পরিবর্তন এবং উক্ত পদ হতে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।

কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করেন। 

সুপারিশ পত্রে বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকগণ তাদের পদটিকে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার আপারেটর’ এ পরিবর্তন ও উক্ত পদ হতে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির সুযোগ সৃষ্টির জন্য মহোদয় বরাবর আবেদন দাখিল করেন। 

এঅবস্থায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিকে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার আপারেটর’ এ পরিবর্তন এবং প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতির সুযোগ সৃষ্টির আবেদন মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশসহ প্রেরণ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।