Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

admin • 19 Nov 2024, 09:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৭ মার্চ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এবার আবেদনের জন্য এসএসসিতে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০, এইচএসসিতে ৪.৫০ এবং এইচএসসিতে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে প্রকাশ হবে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।