Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

admin • 21 Aug 2024, 11:29 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ সকাল ১০টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধানমন্ডি-৫/এ-এর ১২তলা একটি আবাসিক ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত আটকেপড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।