Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৯ দফা দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin • 03 Aug 2024, 09:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৯ দফা দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

 ৯ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। (০৩আগস্ট ) শনিবার সকাল ১১ টা হতে পঞ্চগড় সদর হসপিটাল হতে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গী শেরে-বাংলা চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নেয়, চলতে থাকে সমাবেশ ।

 

টানা ৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন ও বিক্ষোভের পর অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ছেড়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। পঞ্চগড়ে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 

সারা দেশে আন্দোলনকারীদের ওপর হামলা, নির্যাতন, গুম ও খুনের প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী। বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

 

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হন শিক্ষার্থীরা। এ সময় সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধীরা প্রায় ৬ ঘন্টা অবস্থান নেয় তারা ।

 

পরে সেখানে তারা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিভিন্ন পথে ও করতোয়া সেতুর প্রবেশ পথে বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সমাবেশ করেন। এতে মহাসড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পথচারীদের পায়ে হেঁটেও যেতে দেননি আন্দোলনকারীরা।

সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

 

এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে আগামীকাল রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় অসহযোগ আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।