Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৯৯৯-এ ফোন পেয়ে পাঁচতলা ভবনের কার্নিশে আটকে পড়া শিশু উদ্ধার

admin • 25 Oct 2023, 02:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৯৯৯-এ ফোন পেয়ে পাঁচতলা ভবনের কার্নিশে আটকে পড়া শিশু উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে একটি পাঁচতলা ভবনের ছাদের কার্নিশে আটকে পড়া এক শিশুকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনের কল্যাণে উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

 

তিনি জানান, ময়মনসিংহের ত্রিশালের মাদ্রাসাতুল ইদকান নামক মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র দশ বছর বয়সী এক শিশু মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ভবনের পাঁচতলার ছাদের কার্নিশে আটকে পড়ে। এমন তথ্য জানিয়ে আজ ইসহাক নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল এএসএম ফয়সাল। কনস্টেবল ফয়সাল তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে শিশুটিকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

 

সংবাদ পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।

 

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।