Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু রূপে আসছেন সৌম্য

admin • 15 Aug 2023, 04:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু রূপে আসছেন সৌম্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মিত আরও একটি ছবি আসছে সেলুলয়েড পর্দায়। ‘দুঃসাহসী খোকা’ নামের এ চলচ্চিত্রটি তৈরি হয়েছে জীবনী অবলম্বনে। তবে নির্দিষ্টভাবে কোনো সিনেমায় তার কৈশোরকালের গল্প উঠে আসেনি। তাই নির্মাতা মুশফিকুর রহমান গুলজার রূপালি পর্দায় তুলে আনছেন মহান এই নেতার কৈশোরকাল।

তিনি জানান, বঙ্গবন্ধুর জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি। যা মুক্তি পাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর।

সিনেমাটি মুক্তি উপলক্ষে গতকাল (১৪ আগস্ট) এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’র তিনটি পোস্টার ও টিজার দেখানো হয়। সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য জ্যোতি।

গুলজার বলেন, ‘সবাই মিলে যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আশা করি, সিনেমাটি দর্শকদেরও ভালো লাগবে।

সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এসেছিলেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, কামাল কিবরিয়া লিপুসহ অনেকে।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গোলাম ফরিদা ছন্দা ও বঙ্গবন্ধুর বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা মাহা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।