Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জাতীয়

১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট

সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় রোববার বিকাল ৪টা ২৬ মিনিট পর্যন্ত ১৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আর এতে ঢাকায় আটকে পড়েছেন ২৩ হাজার ৭৭ জন যাত্রী। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট আগামী শনিবার থেকে পুনরায় চালু করতে যাচ্ছে। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান আগামী শনিবার থেকে দামাম্মগামী ফ্লাইট পরিচালনার ঘোষণা দিলেও ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচল বন্ধই থাকছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৯৭টি। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৭৭টি। আটকে পড়া যাত্রীদের একটা বড় অংশ সৌদি প্রবাসী বাংলাদেশি।

 

 

বিমান বাংলাদেশ এ পর্যন্ত ৪৭টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বাতিল করেছে ১০টি, সাউদিয়া এয়ারলাইন্স ২১টি, রিয়াদ এয়ারওয়েজ ১৯টি। ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়া এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে ইন্ডিগো।

 

 

তাদের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সালাম এয়ারের ৭টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ইজিপ্ট এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

 

 

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।