Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৮ বছরের শিশুকে ধর্ষণের পর ইট দিয়ে থেঁতলে খুন

admin • 06 May 2023, 09:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৮ বছরের শিশুকে ধর্ষণের পর ইট দিয়ে থেঁতলে খুন

বগুড়ার ধুনট উপজেলায় এক শিশুকে (৮) সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ মে) বিকেলে জেলা পুলিশ অফিসে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শুক্রবার (৫ মে) রাতে উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীর সংলগ্ন পরিত্যক্ত জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ মে) বিকেলে শিশুটি আম কুড়াতে জঙ্গলের ভেতর গেলে তাকে কৌশলে জঙ্গলের ভেতর নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে তিন কিশোর। এ সময় রক্তক্ষরণে শিশুটি অচেতন হয়ে পড়ে। বিষয়টি প্রকাশ হওয়ার ভয়ে শিশুটির মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে খুন করে। পরে মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়।

 

পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, তদন্ত ও গ্রেপ্তার কিশোরকে জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর খুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত শিশুটি প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।