Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

 

শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম।

 

এর আগে, বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা জানতে পারে রেল কর্তৃপক্ষ। পরে অন্য স্থানের লাইনে চেকিংয়ের সময় সদর উপজেলার হরণ এলাকায়ও অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্মীদের।

 

এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা লাইন মেরামতের কাজ শুরু করে। মেরামত শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

স্টেশনমাস্টার রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত শেষ করে সন্ধ্যা থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হচ্ছিল। পরে রাত সাড়ে ৭টা থেকে যাত্রীবাহী ট্রেন আপলাইন দিয়ে চলাচল শুরু করে। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত ১০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।