Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

৭ কোটি টাকার সেতুতে উপকার হয়নি একজনেরও!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৭ কোটি টাকার সেতুতে উপকার হয়নি একজনেরও!

সেতু আছে, কিন্তু সড়ক নেই। দিনের পর দিন এভাবেই পড়ে আছে প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই সেতুটি। এমনি বিস্ময়কর ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে। বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা এই সেতুর মূল কাঠামো থাকলেও সংযোগ সড়ক নেই। ফলে প্রায় দেড় বছর ধরে স্থানীয়রা সেতুটি ব্যবহার করতে পারছেন না। সামান্য বৃষ্টিতেই এর নিচ দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় এক বছর ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে তিন ইউনিয়নের হাজারো মানুষকে ৬০ মিটার পথ পার হতে প্রায় ১০ কিলোমিটার ঘুরতে হচ্ছে।

 

সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকায় কাচরার খালের ওপর ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করেছে এলজিইডি। সেতুটি চালু হলে উপকৃত হওয়ার কথা ছিল শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষের।

 

স্থানীয়দের অভিযোগ, জমির ক্ষতিপূরণ না পাওয়ায় সংযোগ সড়কের কাজ কয়েক দফা বাধাগ্রস্ত হয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান করে কাজ শেষ করার দাবি করছেন।

তবে জেলা প্রশাসন জানায়, ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে এলজিইডিকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিপূরণের জন্য এখনো কেউ আবেদন করেননি।

এলজিইডি জানিয়েছে, মাঠ পর্যায়ে জমির দখল না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি শুধুই কংক্রিটের কাঠামো নয়, এটি তিন ইউনিয়নের মানুষের দৈনন্দিন যাত্রার সিংহদ্বার। সংযোগ সড়কের অভাবে অচল থাকা এই সেতু দ্রুত চালু হলে জীবন হবে সহজ, সময় বাঁচবে এবং শত শত মানুষের ভোগান্তি দূর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।