Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

admin • 30 Sep 2023, 11:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

চাঁপাইনবাবগঞ্জে ৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন করলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এ উপলক্ষে আজ শনিবার বিকেল ৫টায় শিবগঞ্জ কারিপট্টি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ১০ সহস্রাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতিতে ৭৭ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন বক্তারা।

শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হেনা নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।