ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কুষ্টিয়া আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৭ই মার্চ) বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মো: আবু সাঈদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সরকারি কৌসুলি এ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম, সাবেক সভাপতি ও বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এ্যাড. তানজিলুর রহমান এনাম, বিজ্ঞ অতিরিক্ত সরকারি কৌসুলি এ্যাড. মো: আশরাফ হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. গোলাম মওলা, এ্যাড. সুব্রত চক্রবর্তী, কুষ্টিয়া আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনোয়ারুল ইসলাম মনিরুল, সাবেক জুনিয়র সদস্য ও এ.পি.পি এ্যাড. ইমরান হোসেন দোলন।
অনুষ্ঠানে বক্তার ১৯৭১ সালের ৭ই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম উক্ত দিনে মহাসমাবেশে অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শী হিসেবে অভিজ্ঞতা বর্ণনা করেন।
আলোচনা সভায় কবি নির্মলেন্দু গুণের 'স্বাধীনতা এ শব্দটি কি করে আমাদের হলো' শীর্ষক কবিতাটি আবৃত্তি করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি, এ.জি.পি এ্যাড. নাজমুন নাহার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সিনিয়র সদস্য এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর। আলোচনা সভা শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক নারী ও শিশু আদালতের বিজ্ঞ পি.পি এবং আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এ্যাড. আকরাম হোসেন দুলাল, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শংকর মজুমদার, দুদকের পাবলিক প্রসিকিউটর এ্যাড. মুজাহিদ হোসেন মিঠু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. এ.এস.এম আসাদুজ্জামান মামুন, এ্যাড. আলিমুজ্জামান রাজু, এ্যাড. শহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ্যাড. মো: হাফিজুর রহমান হাফিজ ও এ.পি.পি এ্যাড. মারুফ বিল্লাফ, কোষাধ্যক্ষ এ্যাড. আবুল হাশিম, সাবেক কোষাধ্যক্ষ এ্যাড. তোফাজ্জেল হোসেন, এ.পি.পি এ্যাড. সেলিম সোহরাব খান, এ.পি.পি এ্যাড. প্রদীপ বাগচী, এ.পি.পি মাহবুব রশিদ খান, এ.পি.পি এ্যাড. আইনাল হক, কুষ্টিয়া আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক মখলেসুর রহমান পিন্টু, সাবেক জুনিয়র সদস্য ও এ.জি.পি এ্যাড. মোনালিছা খাতুন, এ.পি.পি এ্যাড. সৌমিত্রা বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড. রুবিনা আক্তার আদর, এ্যাড. সাইদুজ্জামান রানা, এ্যাড. রুপালী খাতুন, এ্যাড. সানোয়ারা খাতুন সানু, এ্যাড. তোজাম্মেল হোসেন, এ্যাড. শহিদুল ইসলাম কাজল, এ্যাড. আশরাফুজ্জামান সুমন, এ্যাড. মো: আখতারুল হক, এ্যাড. লুতফর রহমান, এ্যাড. মিজানুর রহমান ঝন্টু, এ্যাড. মাহমুদুল ইসলাম সুমন, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব এ্যাড. মো: মুহাইমিনুর রহমান পলল সহ প্রমুখ।





