Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গাছে ঝুলিয়ে গণধোলাই

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গাছে ঝুলিয়ে গণধোলাই

বাগেরহাটের কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গাছে ঝুলিয়ে গণধোলাই দেয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলার বাঁধাল রঘুদত্তকাঠী এলাকায় ঘটনা ঘটে। 

 

স্থানীয়রা জানান, ওই এলাকায় ভুট্টা বাগানে শিশুটির বাবা কান্নার শব্দ শুনতে পেয়ে কাছে গিয়ে দেখতে পান তার মেয়েকে ধর্ষণচেষ্টা করছে। এরপর স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে।

 

এ সময় এলাকাবাসী অভিযুক্তকে ধরে গাছের সঙ্গে পা ঝুলিয়ে বেদম মারপিট করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে একই এলাকার আলতাফ শেখের ছেলে রিপন শেখকে (২৬) আটক করে নিয়ে। 

 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান, শিশুর বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করে। বিকেলে আটককৃত ব্যক্তিকে  আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।