Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৬ দিনের রিমান্ডে শেখ হাসিনার মুখ্য সচিব

admin • 25 Feb 2025, 09:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৬ দিনের রিমান্ডে শেখ হাসিনার মুখ্য সচিব

নাশকতার মামলায় জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টা দিকে জামালপুর সদর কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

২৪-এর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার দুটি মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে দায়ের করা মামলায় গত ৪ ডিসেম্বর আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ প্রসঙ্গে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আনিসুজ্জামান গামা জানান, ৩ আগস্ট ছাত্র-জনতার মিছিলে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালিয়েছিল। এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন এবং তদন্তের স্বার্থে পুলিশকে জিজ্ঞাসাবাদের সুযোগ দিতে রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।