Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

৬১ সাংবাদিক নিহতের ঘটনায় শেখ হাসিনার বিচার করতে হবে: প্রেস সচিব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৬১ সাংবাদিক নিহতের ঘটনায় শেখ হাসিনার বিচার করতে হবে: প্রেস সচিব

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে যে ৬১ জন সাংবাদিক মারা গেছেন, এর জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। এর পেছনে যদি কোনও সাংবাদিকের দায় থাকে তাদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘কেমন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

 

শফিকুল আলম বলেন, সাংবাদিকদের কম বেতন দেয়া হয়, এখানে ইউনিয়ন নেতারা ব্যর্থ হয়েছেন। মালিকরা সাংবাদিকদের আগ্রহকে কাজে লাগান। সবখানে দাবি তুলতে হবে, সাংবাদিকদের বেতন দিতে হবে। বেসিক পেমেন্ট ঠিক করতে হবে, সব পেশাতেই আছে। এখনই সময়, রাজনৈতিক দল আসলে তাদের পক্ষে একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায়।

 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মারা যাওয়ার ক্ষেত্রে মালিকদেরও দায় আছে উল্লেখ করে তিনি বলেন, তারা সাংবাদিকের নূন্যতম সুরক্ষা সামগ্রীও সরবরাহ করে না। আন্দোলনের সময় নিহত সাংবাদিক হাসান মেহেদিকে কাছ থেকে গুলি করা হয়েছে। ভেস্ট থাকলে মৃত্যু এড়ানো যেতো। যাদের সুরক্ষা সামগ্রী কেনার ক্ষমতা নাই, তাদের সাংবাদিকতায় আসার দরকার নাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।