Tuesday, 3 November 2026
শিরোনাম
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
জাতীয়

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের (ভূমি অফিস) এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের দুদকের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে আটক করে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

এতে বলা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এর মাধ্যমে তিনি জমির মালিকদের পক্ষে কাজ করার আইনি ক্ষমতা পান।

 

ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা আলাদা করা এবং জমির নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মনিরুল।

 

এরপর প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও তিনি জমির সীমানা নির্ধারণের কাজ শেষ করাতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

 

বিজ্ঞপ্তিতে দুদক বলেছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল ইসলাম। পরে মনিরুল বিষয়টি দুদককে জানান। ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান চালানোর অনুরোধ করেন তিনি।

 

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ‘ফাঁদ অভিযান’ চালায়। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে ‘হাতেনাতে আটক’ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

আসাদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে দুদক জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।