Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

৪ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৪ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

দেশে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্যমন্ত্রণালয়। রোববার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের আমাদনি ও রপ্তানি দপ্তরের যুগ্ম নিয়ন্ত্রক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপাতত চারটি প্রতিষ্ঠান এই ডিম আমদানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ শর্তে এই ডিম আমদানি করতে হবে। সেগুলো হলো—ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ থাকতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। শুল্ক-কর পরিশোধ করতে হবে। সরকারি বিধি-বিধান পতিপালন সাপেক্ষে আমদানি করতে হবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হয়নি। তাই ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।