Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৪ কোটি টাকা হাতিয়ে পরিবারসহ দুই ব্যবসায়ী উধাও

admin • 05 Apr 2024, 09:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪ কোটি টাকা হাতিয়ে পরিবারসহ দুই ব্যবসায়ী উধাও

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার কুমারখালীতে রড সিমেন্ট ব্যবসায় একাধিক ব্যক্তিকে লগ্নি করিয়ে প্রায় ৪ কোটি হাতিয়ে নিয়ে আত্নগোপন করেছেন অরবিন্দু এন্টারপ্রাইজ এর অরবিন্দ ঘোষ ও দিয়া ট্রেডার্স এর স্বপন ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের তাদের বাড়ি ঘর ফেলে রেখে আত্নগোপন করেছেন।

স্থানীয়রা জানান, অরবিন্দ ঘোষ ও স্বপন ঘোষ জমি বিক্রির শর্তে তার ভাই প্রেমকুমার ঘোষের কাছ থেকে টাকা নেয়। সেই জমি চলতি মাসের ১০ তারিখে রেজিস্ট্রির কথা ছিলো। কিন্তু জমি রেজিস্ট্রি না করে অরবিন্দ ঘোষ ও স্বপন ঘোষ স্বপরিবারে পালিয়ে যায়। চার থেকে পাঁচ কোটি টাকা আত্মসাৎ এর ব্যাপারে তারা বলেন এ বিষয়ে কিছু জানা নেই তবে আত্মগোপনের পর থেকে বিভিন্ন পাওনাদার তাদের বাড়ির উপর আসছে।

অরবিন্দ ও স্বপন ঘোষের ভাই প্রেমকুমার ঘোষ জানান, বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ এর বিষয়ে তিনি কিছুই জানেন না। অরবিন্দ ও স্বপন তার আপন ভাই! জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে তারা। তিনি গরু বিক্রি ও সুদে টাকা নিয়ে তার ভাইদের দিয়েছিলেন। বৃহস্পতিবার বাড়িঘর তালাবদ্ধ রেখে তার দুই ভাই স্বপরিবারে পালিয়েছে বলে জানান তিনি। তিনি সঠিক বিচার দাবী করেন।

একাধিক ভুক্তভোগী জানান, অরবিন্দ ও স্বপন দুই ভাই অরবিন্দ এন্টারপ্রাইজ ও দিয়া ট্রেডার্স নামের রড সিমেন্টের ব্যবসা কুমারখালী স্টেশন রোডে পরিচালনা করেন। অরবিন্দ আকিজ সিমেন্ট কোম্পানির ডিলার ছিলেন। গত তিন মাস তারা দুই ভাই আলাদা ভাবে বিভিন্ন ব্যক্তিদের আকিজ সিমেন্ট কোম্পানিতে ডিও করার কথা বলে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয়।

 

এবং এসব ব্যক্তিদের আশ্বাস দেওয়া হয় শুধু কোম্পানির লক্ষমাত্রা পূরণের জন্য টাকা নিচ্ছে। সিমেন্টে যে লাভ আসবে তার পুরো টাকাই বিনিয়োগকারীকে দেওয়া হবে। তাদের কাছ থেকে টাকা ফেরত দেবার সময় ডিসেম্বর মাস পর্যন্ত নেওয়া হয়। এবং হটাৎই তারা জানাতে পারেন অরবিন্দ ও স্বপন স্বপরিবারে আত্নগোপন করেছে। তারা আরো বলেন স্বপন ও অরবিন্দ দুই ভাই হয়তো টাকা হাতিয়ে নিয়ে ইন্ডিয়া পাড়ি জমিয়েছে।

 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। এখনো পর্যন্ত এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।