Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা জেলার খবর

৪৯তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

admin • 07 Sep 2022, 06:34 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪৯তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
কুষ্টিয়ার খোকসায় ৪৯ তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশু ও কিশোরীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে বালক-বালিকা শিক্ষার্থীদের ফুটবল খেলার উদ্বোধন হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস মহিলা চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপেজলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক আয়েন উদ্দিন প্রমুখ সহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম আমবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার উদ্ভোধনী খেলায় শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে।   উল্লেখ্য, খোকসা   উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সাভার উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।     উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর শনিবার জাতীয় স্কুল ও মাদরাসা'র গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।