Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

admin • 05 May 2025, 09:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে পিএসসি।

 

সোমবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক  বাংলাদেশ  লিমিটেডের ওয়েবসাইটে (https ://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।