Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

৪০ বছরের বসতি উচ্ছেদের পাঁয়তারা প্রভাবশালীদের

• • পঠিত 23 বার
শেয়ার করুন:
৪০ বছরের বসতি উচ্ছেদের পাঁয়তারা প্রভাবশালীদের
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ৪০ বছরের বসতি রিফান বিশ্বাসকে(৬৫) উচ্ছেদের পাঁয়তারা করছে স্থানীয় একটি পরিবার। ওই পরিবার দ্বারা নিঃসন্তান বৃদ্ধ ও তার স্ত্রী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী রিফান বিশ্বাস জানান, ৪০ বছর যাবত তিনি জিকে ক্যানালের জায়গায় বসবাস করছেন। তার দুটি সন্তানই মারা যাওয়ায় তিনি ও তার স্ত্রী পশু পালন ও মাঠে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। তিন বছর পূর্বে জিকে ক্যানালের সরকারি জায়গা তিনি যেখানে ভোগদখল করছেন তার পিছনে স্থানীয় মৃত আতর আলীর ছেলে ওসমান ও আমিরুল জমি কিনে বাড়ি করেন।

 

জিকে ক্যানালের প্রায় ৮০ ফুট রাস্তা সংলগ্ন জায়গা তার ভোগদখলে থাকার কারণে ওসমানদের বাড়ি থেকে রাস্তায় পৌঁছানোর কোন জায়গা ছিলোনা। যেকারণে স্থানীয়ভাবে রিফান বিশ্বাসের দখলীয় জায়গার পূর্ব দিকে ১২ ফুট প্রসস্থ জায়গা দিতে বলা হলে তিনি মেনে নেন। কিন্তু ওসমান ও আমিরুল কোন সিদ্ধান্ত না মেনে রিফানের জায়গার মাঝখান দিয়ে যাতায়াত করতে থাকে এবং প্রতিবাদ করলে মারধর করে বলে তিনি জানান।

 

এবং এক পর্যায়ে ওসমান ও আমিরুল রিফানের বিরুদ্ধে আদালতে মামলা করলে মামলার রায়ে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ দেয় আদালত। এবং আদেশ কার্যকর করতে থানাকে নির্দেশ দেন। থানায় উভয়কে ডাকা হলে ওসমানরা হাজির হননি।

   

গত রোববার রিফান বিশ্বাস তার দখলীয় জায়গা থেকে বাঁশ কাটতে গেলে ওসমান, আমিরুল ও আমিরুলের ছেলে আরজু তাদের দুজনকে বেধড়ক মারপিট করে আহত করে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। অসহায় রিফান বিশ্বাস তাদের জীবনের নিরাপত্তার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান।

   

এ বিষয়ে নির্যাতনকারী ওসমান জানান, তাদের কেনা জমির সামনের জমি তাদের এটাই আইন। রিফান বিশ্বাস ৪০ বছর দখলে আছেন বিষয়ে জানান ২৫/৩০ বছর হতে পারে। ওসমান ঔদ্ধত্যের সাথে কোনভাবেই জমি রিফানকে ভোগদখল করতে দিবেননা এবং কে তাকে রক্ষা করে সেটা দেখে নিবেন বলে চ্যালেঞ্জ করেন।

   

কুমারখালী বাঁধবাজার ক্যাম্প ইনচার্জ এসআই শামীম সর্দার জানান, ওসমান ও আমিরুল দীর্ঘদিন যাবত রিফান বিশ্বাসের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এটা সঠিক।

 

বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে কিন্তু ওসমানদের পরিবারের সবাই বেপরোয়া। তবে তাদের আইনের আওতায় আনতে রিফান বিশ্বাসকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।