Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

রোববার (২২জানুয়ারি) ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিষয়ে সচিব জাহাংগীর আলম বলেন, ২৩ জানুয়ারি থেকে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, ২০০৪ সালের আইনে মহিলা সংরক্ষিত আসন ছিল ৪৫টি। পরবর্তী সময় ৫০টিতে উন্নীত করা হলেও আইনে সেটা সংশোধন করা হয়নি। এটি সংবিধানের তফসিলে সংশোধন ছিল। এটাকে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে নারী আসনে সংসদ সদস্য প্রার্থীর জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

মো. জাহাংগীর আলম বলেন, ইসি বেগম রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তারা কেবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর পাস হবে। আইনটি পাস না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।