কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রিয়াদ বাবু (১৩) নামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রিয়াদ বাবু ভূরুঙ্গামারী উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই আনন্দবাজার এলাকার মোঃ মামুন মিয়ার ছেলে ও আশুলিয়ার জিরাবো আব্দুর রহমান আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
গত রবিবার (০৯ ফেব্রুয়ারী ) সকালে আশুলিয়া কাঠগড়া কন্টিনেন্টাল মোড় এলাকা থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে পিতা-মাতাসহ হতাশ হয়ে পড়েছে তার পরিবারের লোকজন। এ ব্যাপারে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রিয়াদের মামা সোহেল রানা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে রবিবার (০৯ ফেব্রুয়ারী )সকালে আশুলিয়া কাঠগড়া কন্টিনেন্টাল মোড় এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রিয়াদ। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রিয়াদের মামা সোহেল রানা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১১১৫।
আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ আতোয়ার রহমান জানান, স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় একটি সাধারন ডায়েরি পেয়েছি তদন্ত চলছে । নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান না পাওয়া পর্যন্ত খোঁজাখুঁজি অব্যাহত থাকবে।





