Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি খাজা টাওয়ারের আগুন

admin • 26 Oct 2023, 08:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি খাজা টাওয়ারের আগুন

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় খাজা টাওয়ারে আগুন লাগার তিন ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

 

সর্বশেষ তথ্য মতে, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৯০ জন সদস্য কাজ করছেন। একই সঙ্গে বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, আনসার ও পুলিশ যোগ দিয়েছে আগুন নির্বাপণের কাজে। ইতিমধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

 

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এ ছাড়া ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি না, এ জন্য ভবনের জানালার গ্লাস ভেঙে বিভিন্ন তলায় দেখছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, মহাখালীর আমতলী এলাকার একটি বহুতল ভবনের ১৩ তলায় আগুন লেগেছে।

 

ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিনটি ইউনিট, এরপর চারটি ইউনিট এবং পরে আরো চারটি ইউনিট―এভাবে মোট ১১টি ইউনিট পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।