Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা,অবশেষে সাপের কামড়েই মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা,অবশেষে সাপের কামড়েই মৃত্যু

৩০ বছর ধরে বনজঙ্গলে ঘুরে সাপ ধরা ও সাপ নিয়ে খেলা করা ছিল তার পেশা। সেই সাপের কামড়েই মারা গেলেন ঝিনাইদহের কালীগঞ্জের বেদেপল্লির সাপুড়ে রওশন আলী (৫০)। নিহত রওশন আলী কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদেপল্লির আজগার আলীর ছেলে।

 

জানা যায়, গত বুধবার রাতে পার্শ্ববর্তী চাঁচড়া মাঠে সাপ ধরতে গেলে একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরে স্বজনেরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর হাসপাতালে নিয়ে গেলে অবস্থায় মারা যান তিনি।

বেদেপল্লির সাপুড়ে হাকিম মিয়া জানান, সাপ ধরতে যাওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নেননি রওশন আলী। যে কারণে সাপে কামড়ালেও কোনো ব্যবস্থা নিতে পারেননি।

মনির উদ্দিন এক ব্যক্তি জানান, দীর্ঘ ৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা করেছেন এ সাপুড়ে। আজ সেই সাপের কামড়েই রওশন আলী মারা গেলেন। তিনি আরও জানান, তার বাবা আজগার আলীও একজন সাপুড়ে ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লোকমুখে জেনেছি, সাপের কামড়ে একজন সাপুড়ে মারা গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।