Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৩০ নভেম্বর দেশব্যাপি বিএনপির বিক্ষোভ

admin • 25 Nov 2022, 07:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৩০ নভেম্বর দেশব্যাপি বিএনপির বিক্ষোভ

পুলিশের মিথ্যা ও গায়েবি মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় সদরে (মহানগরগুলোতে) বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদর কর্মসূচির আওতামুক্ত থাকবে।

   

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

   

সংবাদ সম্মেলনে সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, পোস্টার বিতরণের সময় গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লাা, রায়পুরা উপজেলা যুবদল নেতা নুর আহমেদ চৌধুরী মানিক, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা সামসুজ্জামান জয়কে জেলা বিএনপি কার্যালয় থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। এর আগেও বিএনপির সাতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি বলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর বাসায় পরিকল্পিতভাবে হানা দিয়েছে পুলিশ। অথচ আওয়ামী সন্ত্রাসীরা শিবপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এর দায় চাপাচ্ছে মঞ্জুর এলাহীর ওপর। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মহিব উল্লাহ খোকন, ইউনিয়ন ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোনারগাঁও থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন সালু ও যুবদল নেতা শহীদুর রহমান স্বপনের নামে মিথ্যা মামলা করা হয়েছে। বাড়িতে বাড়িতে পুলিশ হুমকি দিচ্ছে, বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।