Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

৩০০ মাইকে ১০ লাখ মানুষ শুনবেন প্রধানমন্ত্রীর ভাষণ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
৩০০ মাইকে ১০ লাখ মানুষ শুনবেন প্রধানমন্ত্রীর ভাষণ

নগরের পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জনসভা। মাঠে চার লাখ নেতা-কর্মীসহ মাঠের বাইরে এক বর্গকিলোমিটারে ১০ লাখ মানুষের সমাগম হবে। তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি শোনানোর জন্য লাগানো হবে ৩০০ মাইক।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের (সিআরবি) জিএমের দফতরে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়।

 

সভায় জানানো হয়, পলোগ্রাউন্ডে ৭ ফুট উঁচু মঞ্চ তৈরি করা হবে। এর দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে ১২০ ও ১৪০ ফুট। যাতে বসতে পারবেন ২০০ অতিথি।

 

প্রস্তুতি সভায় অংশ নেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসন, পিডিবি, পিডব্লিউডি, ওয়াসা, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

 

সভা শেষে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন নেতারা।

 

এ সময় এক প্রশ্নের জবাবে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, পলোগ্রাউন্ড মাঠটি রেলওয়ের। সেখানে এত বড় জনসভা হবে। স্বাভাবিকভাবেই রেল কর্তৃপক্ষের অনেক দায়িত্ব। তাই রেলওয়ের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করা হবে।

 

অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, দীর্ঘদিন পর আওয়ামী লীগের মহাসমাবেশ হচ্ছে পলোগ্রাউন্ডে। যাতে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। তাই নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উজ্জীবিত। আওয়ামী লীগকে ভাড়া করে মানুষ এনে মাঠ ভরাতে হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।