Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

২৭ জুলাই ঢাকায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
২৭ জুলাই ঢাকায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বিএনপির পাশাপাশি ২৭ জুলাই ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। শনিবার (২২ জুলাই) জরুরি সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী ২৭ জুলাই বিকেল ৩টায় ঢাকায় সমাবেশের ঘোষণা করা হবে। সমাবেশের স্থান পরে জানানো হবে।

সাইফুল হক আরও বলেন, এক দফা ঘোষিত হওয়ার পর যুগপৎ আন্দোলনে আমাদের বার্তাটি খুব পরিষ্কার, অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে হবে।

 

এক দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যাওয়ার উদ্যোগের পাশাপাশি গোটা ব্যবস্থা পরিবর্তনের ৩১ দফা সংস্কার প্রস্তাবনার ভিত্তিতেও জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।