Tuesday, 3 November 2026
শিরোনাম
নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

২৫ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

• • পঠিত 24 বার
শেয়ার করুন:
২৫ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬  হাজার কোটি টাকা
চলতি মাসের (আগস্ট) প্রথম ২৫ দিনে প্রবাসীরা ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। ডলার প্রতি ৯৫ টাকা ধরে যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।   রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মতো এইমাসেও সবচেয়ে বেশি ৩৫ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরই রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার।   সবমিলিয়ে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স।     এর আগে, জুলাই মাসে প্রবাসী ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। জুনে পাঠিয়েছে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। মে মাসে পাঠিয়েছে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।