Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

admin • 25 Oct 2023, 06:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

অতিরিক্ত সচিব জানান, এর মধ্যে ১৮৭ কোটি ৬০ লাখ ৪০ টাকার তেল এবং ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে ১১০ টাকা ৯৭ পয়সা পড়বে প্রতি কেজি মসুর ডালের দাম।

এদিকে টিসিবির জন্য মজুমদার ব্রান অয়েল মিলস থেকে ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৫৬ টাকা ২৫ পয়সা হিসাবে এই তেল কিনতে ৬২ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে।

২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েলের কাছ থেকে কেনার অনুমোন দেয়া হয়েছে। প্রতি লিটার ১৫৬ টাকা ৩৮ পয়সা হিসাবে এই তেল কিনতে ১২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা খরচ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।