Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

২৪ ঘণ্টায় ৬২ জনের করোনা শনাক্ত

admin • 14 Jul 2023, 04:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
২৪ ঘণ্টায় ৬২ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৪৪৯ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৬৩ জনেই রইল।

শুক্রবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৩১৬ জন।

২৪ ঘণ্টায় ১২২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।