Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

২০৩০ সালের মধ্যেই এইডস নির্মূল সম্ভব : জাতিসংঘ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
২০৩০ সালের মধ্যেই এইডস নির্মূল সম্ভব : জাতিসংঘ

এইডসের ওষুধ-টিকা আবিষ্কার ও জনসচেতনতা বৃদ্ধি করে ২০৩০ সালের মধ্যেই বিশ্ব থেকে এইডস নির্মূল সম্ভব বলে মনে করছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের বৈশ্বিক প্রকল্প ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা।

তিনি বলেন, এইডস এখনও নির্মূল করা সম্ভব হয়নি। তবে প্রতিরোধ অভিযান যে পর্যায়ে রয়েছে—তাতে বৈশ্বিক দাতা দেশ ও সংস্থাগুলো এগিয়ে এলে ২০৩০ সালের মধ্যে বিশ্বকে চিরতরে এইডসের অভিশাপমুক্ত করা সম্ভব। আর যদি তা না হয়, সেক্ষেত্রে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে।

উইনি বায়ানিমা বলেন, ২০১৫ সালে ইউএনএইড নামের এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকাল থেকেই প্রকল্পটির লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে বিশ্বকে এইডসমুক্ত করা।

প্রসঙ্গত, এইডস রোগের জন্য হিউম্যান ইমিউনো ভাইরাস (এইচআইভি) নামের বিশেষ একটি ভাইরাস দায়ী। মানবদেহে এই ভাইরাসটি প্রবেশ করলে সেটি মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে এইডস রোগী খুব সহজেই যেকোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।