Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি জুনে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি জুনে

আগামী বছর ঈদুল ফিতরের ছুটির পর এসএসসি ও ঈদুল আজহার পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। এরমধ্যে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়া হতে পারে।

 

বড় কোনো অঘটন না ঘটলে এই দুই সময়ে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে চায় সরকার। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

রোববার (২৭ অক্টোবর) তিনি জানান, এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, একেবারে প্রাথমিক সিদ্ধান্ত। আগামী বছর রমজান শেষে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হতে পারে। তাই রোজা ও ঈদের ছুটির পর ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সেভাবে প্রস্তুতি চলছে।

অন্যদিকে ঈদুল আজহার ছুটির পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জুনের শেষদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।