Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে চলবে বাণিজ্যিক ট্রেন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে চলবে বাণিজ্যিক ট্রেন

আগামী ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। খুলনা-ঢাকা-খুলনা পথে চলাচলকারী 'সুন্দরবন এক্সপ্রেস' ট্রেনটি আগামী বুধবার থেকে বঙ্গবন্ধু রেল সেতুর পরিবর্তনে পদ্মা সেতু ব্যবহার করে চলাচল করবে।

   

ট্রেন চলাচল সংক্রান্ত ব্যবস্থা নিতে রাজশাহী রেলভবনে অবস্থিত পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের দপ্তর থেকে ঢাকায় একটি চিঠি দিয়েছে। গত বৃহস্পতিবার অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিম) খালিদুন নেছা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

   

নতুন ভাড়ায় ট্রেনের আসন বন্টনের নির্দেশ দেওয়া হয়। চিঠি বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার কমলাপুর থেকে খুলনার দৌলতপুর পর্যন্ত ট্রেন চলবে। ট্রেনে মোট আসন রয়েছে ৮৬০টি। পুরো পথের দূরুত্ব ৫৩২ কিলোমিটার।

 

ঢাকা থেকে খুলনা পর্যন্ত সর্বনিন্ম ভাড়া ৪১৫ টাকা। শোভন চেয়ারের ভাড়া ৫০০ টাকা। প্রথম শ্রেণির আসনের ভাড়া ৬৬৫ টাকা। আর সর্বচ্চো শীততাপ নিয়ন্ত্রিত বার্থের ভাড়া ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

ঢাকা থেকে গেন্ডারিয়া-কেরানীগঞ্জ-পদ্মা সেতু-ভাঙ্গা জংশন-পাচুরিয়া-খোকসা-চুয়াডাঙ্গা হয়ে খুলনার দৌলতপুর পর্যন্ত যাবে সুন্দরবন এক্সপ্রেস। কমলাপুর ও দৌলতপুর বাস দিয়ে মাঝে থাকছে ২৮ রেলস্টেশন। মোট সাত শ্রেণিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।