Saturday, 3 October 2026
শিরোনাম
জাতীয়

১ দিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
১ দিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট ঘিরে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

 

এর আগে গ্রেপ্তার আখতারুজ্জামানকে আদালতে হাজির করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তিনি।

 

 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আখতারুজ্জামানের পেছনে কোনো গোষ্ঠীর ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আবেদনে উল্লেখ করা হয়।

 

পরে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।