ভারতে, পাকিস্তান ও বাংলাদেশে কর্মরত পেশাজীবীদের কাছ থেকে আবেদনের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার পর ব্রিটেন সাময়িকভাবে বিদেশি আইনজীবীদের যুক্তরাজ্যে কাজ করার জন্য আবেদন গ্রহণ বন্ধ করেছে। এই সাময়িক স্থগিতাদেশের ফলে বিদেশি আইনজীবীদের ইংল্যান্ড ও ওয়েলসে আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জনের জন্য নতুন আবেদন গ্রহণ বন্ধ থাকবে।
তবে ব্রিটেনের অনুমোদিত কোনো ব্যারিস্টার্স চেম্বারে চাকরির প্রস্তাব পেয়ে থাকলে তারা আবেদন করতে পারবেন। বার স্ট্যান্ডার্ডস বোর্ড (BSB) বিদেশি আইনজীবীদের ব্যারিস্টার হিসেবে পুনরায় যোগ্যতা অর্জনের জন্য করা নতুন আবেদনগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করছে।
বিদেশি আইনজীবীদের আবেদনের সংখ্যা সামলাতে প্রতিষ্ঠানটি এখনও হিমশিম খাচ্ছে বলে Legal Futures জানতে পেরেছে। তবে যেসব আবেদনকারীর কাছে পিউপিলেজ (pupillage), কোনো ব্যারিস্টার্স চেম্বারে কাজের সুযোগ অথবা এমন কোনো চাকরির প্রস্তাবের প্রমাণ রয়েছে, যার জন্য তাদের প্র্যাকটিসিং সার্টিফিকেট (practising certificate) প্রয়োজন, তারা এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন।
এই সাময়িক স্থগিতাদেশের ফলে BSB বর্তমানে জমা পড়া আবেদনগুলো প্রক্রিয়াকরণ করতে পারবে। পাশাপাশি, এসব আবেদনসংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার বিষয়ে পরামর্শ করতে এবং তাদের কার্যপ্রক্রিয়াগুলো আরও সহজ ও কার্যকর করতে পারবে। যা প্রকৃতভাবে যোগ্য ব্যারিস্টারদের জন্য একটি ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করবে।





