Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

admin • 04 Jun 2024, 09:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

 আবু সৈয়দ (সাঈদ),বেরোবি প্রতিনিধি :

গ্রীষ্মকাল অবকাশ ও ঈদুল-আজহা উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে চাকরীপ্রার্থী ও সাধারণ  শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা থাকবে আবাসিক হল।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, আগামী বুধবার (৫ জুন,২০২৪) থেকে রবিবার (২৩ জুন,২০২৪)পর্যন্ত ক্লাস এবং বুধবার ৫ জুন থেকে বৃহস্পতিবার ২০ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৩ জুন অফিস ও ২৪ জুন ক্লাস পরীক্ষা যথারীতি চলবে।  শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, প্রতিবারের মতো চাকরীপ্রার্থী ও সাধারণ  শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হল খোলা থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।