Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

১৮ বছর পর চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল শুরু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
১৮ বছর পর চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল শুরু

দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে পাঁচ দিনব্যাপী এই মাহফিল শুরু হয়েছে। মাহফিলের শেষ দিনে অংশ নেবেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি।

 

সোমবার প্রথম দিন তাফসির পেশ করেন জনপ্রিয় ইসলামিক বক্তা হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

 

সন্ধ্যা সোয়া ৬টায় হাফেজ কারি সিরাজ মোস্তাকিমের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের অনুষ্ঠানিকতা। উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহফিলের দ্বিতীয় দিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয় দিন মুফতি আমির হামজা, চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী এবং পঞ্চম ও শেষ দিনে বক্তব্য দেবেন ড. মিজানুর রহমান আজহারি। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।