Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

১৭ বছর পর কুমারখালীতে জামায়াতের কর্মী সম্মেলন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১৭ বছর পর কুমারখালীতে জামায়াতের কর্মী সম্মেলন

বিগত আওয়ামী লীগ সরকারের জেল, জুলুম, নির্যাতন ও বাধার কারনে ১৭ বছর পর বাংলাদশে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ নভেম্বর শুক্রবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত কর্মী সম্মেলেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

 

পৌর জামায়াতে ইসলামীর আমীর এ্যাড. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক কামারুজ্জামান মিয়া, কুমারখালী উপজেলা জামায়াতে আমীর আফতাব উদ্দীন এবং কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আফজাল হুসাইন।

 

বনি আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসাইন ও কুমারখালী উপজেলা সভাপতি ইসরাইল হোসেন।

 

দীর্ঘ ১৭ বছর পর সম্মেলন আয়োজন করায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দ উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সম্মেলন শেষে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পাবলিক লাইব্রেরী থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।