Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

১৭ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

admin • 28 Mar 2024, 07:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১৭ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

ইস্টার সানডে, শবে-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১৭ দিনের জন্য বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৩১ মার্চ (রবিবার) থেকে ১৪ এপ্রিল (রবিবার), ২০২৪ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

যদিও বন্ধের আগে দু-দিন (শুক্র-শনি) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছেন ১৭ দিন।

তবে প্রশাসনিক কার্যক্রমের কথা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহ আগামী ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত (৮ দিন) বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল, ২০২৪ থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও দফতরসমূহ চালু থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।