Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

১৫ লাখ টাকার জালে আগুন, জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১৫ লাখ টাকার জালে আগুন, জরিমানা

বরগুনা সদর উপজেলায় অভিযান চালিয়ে মাছ ধরার ১০টি অবৈধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জেলেকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

শুক্রবার (২৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নলী বাজার সংলগ্ন বিষখালী নদীতে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। এ সময় ১৫ লাখ টাকার জাল জব্দ করা হয়। এছাড়া দুই জেলেকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। অবৈধ জালগুলোকে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।